বান্দরবান বিশ্ববিদ্যালয়
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন শিক্ষকরা।
মাম্যাচিংয়ের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। গতকাল রোববার (৩০ আগস্ট) জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। দুই বিশ্ববিদ্যালয়ের এই মেলবন্ধন দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের শিক্ষা প্রসারে নতুন সুযোগ তৈরি করবে।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে জিডিএস শিক্ষার্থীদের জমজমাট আয়োজন
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জমকালো ফুটবল ফিয়েস্তা ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক ও শিক্ষার্থীরা মেতে ওঠেন প্রাণবন্ত উল্লাসে। সহপাঠীদের এই মিলনমেলা শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
বান্দরবানে রাজনৈতিক ভেদাভেদ ভুলে অসহায় ও মুমূর্ষু মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সম্প্রতি বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের সময় ছাত্রদলের নেতারা এই আহ্বান জানান।
বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার পরিদর্শনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর
শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ পরিদর্শন করেছে। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কাঠামো, সাংগঠনিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।